লেখক
দক্ষিণ লেবাননের হারুফ গ্রামে জন্ম নেন হাসান হামদান, যিনি পরবর্তীতে মাহদী আমেল নামে পরিচিত হন। শৈশবে পরিবারসহ বৈরুতে পাড়ি দিয়ে তিনি শিক্ষা লাভ করেন আল-মাকাসিদ স্কুলে, পরে প্যারিসে উচ্চশিক্ষার জন্য যাত্রা করেন। লিঁও বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে পিএইচডি অর্জনের পর তিনি শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি রাজনীতির সক্রিয় পরিসরে যুক্ত হন।
মাহদী আমেল কেবল একজন শিক্ষক বা দার্শনিক ছিলেন না; তিনি ছিলেন সংগ...
