বার্নস্টেইন

(১৮৫০-১৯৩২) এসপিডি (SPD)-এর সদস্য এবং জার্মান সমাজতন্ত্রের প্রথম সংশোধনবাদী তাত্ত্বিক। তিনি মনে করতেন যে মার্কসবাদ আর প্রাসঙ্গিক নয় এবং তাকে সংশোধন করতে হবে। তার মতে, ধীরে ধীরে পুঁজিবাদের গণতান্ত্রিকীকরণের মাধ্যমে সমাজতন্ত্র আসবে। তাই শ্রমিক আন্দোলনকে শ্রেণী সংগ্রাম ছেড়ে, ‘উন্নত’ বুর্জোয়া শ্রেণীর সাথে সহযোগিতার পথে হাঁটতে হবে। তার গ্রন্থ ইভোলিউশনারি সোশ্যালিজম তৎকালীন সব বিশিষ্ট মার্কসবাদী দ্বারা সমালোচিত হয়েছিল। তবুও সংশোধনবাদী মতবাদ বিশ্বের প্রধান সমাজতান্ত্রিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তার করে এবং বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় আন্তর্জাতিকের পতনে সহায়ক হয়।

প্রাসঙ্গিক ব্যাখ্যার জন্য নিচের শব্দগুলোতে ক্লিক করুন

Scroll to Top