(১৮৯১-১৯৩৭) ইতালির কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯২৬ সালে ফ্যাসিস্ট সরকার তাকে কারাগারে পাঠায়। তার কারাগারে লেখা পাণ্ডুলিপি এবং চিঠি মার্কসবাদী তত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখে, যদিও স্তালিনপন্থী নেতৃত্ব তার সমালোচনাকে দমন করে। কারাগারেই তার মৃত্যু হয়।






