ব্লাঙ্কিবাদ

একটি ষড়যন্ত্রকারী ছোট গোষ্ঠীর মাধ্যমে বিদ্রোহের তত্ত্ব, যা সাধারণত গণ-বিদ্রোহের মারক্সবাদী ধারণার বিপরীত। এটি পুটশিজমের (হঠাৎ ক্ষমতা দখলের প্রচেষ্টা) একটি উপধারা। এই তত্ত্বটির নাম লুই অগাস্ট ব্লাঙ্কি থেকে নেওয়া হয়েছে, যিনি একজন ফরাসি বিপ্লবী ছিলেন (১৮০৫-১৮৮১)। তিনি ১৮৩০ থেকে প্যারিস কমিউন (১৮৭১) পর্যন্ত ফ্রান্সের সকল বিদ্রোহে অংশগ্রহণ করেন এবং তার জীবনের তেত্রিশ বছর কারাগারে কাটান।

Scroll to Top