রাশিয়ান শব্দ ‘বলশেভিক’ অর্থ সংখ্যাগরিষ্ঠ। এটি রাশিয়ান সমাজতান্ত্রিক গণতান্ত্রিক পার্টির একটি অংশ ছিল, যা ১৯০৩ সালে মেনশেভিকদের (সংখ্যাগরিষ্ঠ) থেকে বিভক্ত হয়ে দুই শাখায় পরিণত হয়। ১৯১২ সালে এটি একটি পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করে। বলশেভিকরা বিশ্বাস করত যে শ্রমিক শ্রেণি দরিদ্র কৃষকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কেবল জারতন্ত্রের পতন নয়, একটি শ্রমিক প্রজাতন্ত্র ও সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বিপ্লব ঘটাবে। লেনিন(১৮৭০-১৯২৪) মার্ক্সবাদ... এবং ট্রটস্কির নেতৃত্বে তারা ১৯১৭ সালের অক্টোবর বিপ্লব পরিচালনা করে।






