ট্রটস্কি(১৮৭৯-১৯৪০) লেভ ডেভিডোভ... শ্রমিক আন্দোলনের এমন প্রবণতাগুলোকে সেন্ট্রিজম বলে আখ্যায়িত করেন, যা শ্রমিক শ্রেণীর স্বার্থে মার্কসবাদ এবং শ্রমিক অভিজাত ও আমলাদের সংস্কারবাদী অবস্থানের মধ্যে দোদুল্যমান থাকে। যেহেতু একটি সেন্ট্রিস্ট প্রবণতার নিজস্ব স্বাধীন সামাজিক ভিত্তি নেই, তাই এটি মূল্যায়ন করতে হলে এর উত্স, অভ্যন্তরীণ গতি এবং ঘটনার প্রেক্ষিতে এটি কোন দিকে ধাবিত হচ্ছে তা বিবেচনা করতে হবে।






