হেগেলিয়ানরা

‘বাম হেগেলিয়ান’ বা ‘যুব হেগেলিয়ান’রা—১৮৩০ এবং ১৮৪০-এর দশকে জার্মান দার্শনিকদের একটি আদর্শবাদী ধারা। যুব হেগেলিয়ানরা হেগেলের দর্শন থেকে বুর্জোয়া সংস্কারের পক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টা করেছিলেন। এর নেতারা ছিলেন ডেভিড স্ট্রাউস, বাউয়ার ভাইয়েরা, ম্যাক্স স্টিরনার এবং আরও কয়েকজন। কিছু সময়ের জন্য ফয়ারবাখ এবং তরুণ মার্ক্স ও এঙ্গেলসও যুব হেগেলিয়ানদের অনুসরণ করেছিলেন। পরে মার্ক্স ও এঙ্গেলস তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে The Holy Family (১৮৪৪) এবং The German Ideology (১৮৪৫-৪৬) বইয়ে আদর্শবাদী ও ক্ষুদ্র-বুর্জোয়া ভাবধারার সমালোচনা করেন।

প্রাসঙ্গিক ব্যাখ্যার জন্য নিচের শব্দগুলোতে ক্লিক করুন

Scroll to Top