এসএ, বা স্টর্মট্রুপার, যাদের ব্রাউনশার্টসও বলা হয়, ছিল ১৯২১ সালে হিটলারের দ্বারা প্রতিষ্ঠিত একটি আধাসামরিক বাহিনী। এই বাহিনী রাস্তার লড়াই এবং সভার ‘সুরক্ষা’ দিতে ব্যবহৃত হতো। এটি হাজার হাজার সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী দল ছিল, যা পরে হিটলারের জন্য হুমকি হয়ে ওঠে। এসএর অনেক সদস্য ‘দ্বিতীয় বিপ্লব’ চেয়েছিল—‘জাতীয় বিপ্লবের’ পর ‘সামাজিক বিপ্লব’। রেড এসএ নামে একটি পত্রিকাও প্রচলিত ছিল। ১৯৩৪ সালের ৩০ জুন, ‘নাইট অফ দ্য লং নাইভস’-এ হিটলার এবং এসএসব্ল্যাকশার্টস নামেও প... বাহিনীর মাধ্যমে এসএর নেতৃত্ব এবং স্বাধীনতাকে চূড়ান্তভাবে নির্মূল করা হয়।






