আমাদের ক্লাসরুমে যে অর্থনীতি শেখানো হয়, তা কি সত্যিই সবার জন্য? নাকি কিছু নির্দিষ্ট গোষ্ঠীর সুবিধা রক্ষার জন্য গড়ে তোলা? আমাদের পাঠ্যপুস্তকগুলোতে অর্থনীতিকে প্রায়ই প্রাকৃতিক বিজ্ঞানের মতোই নিরপেক্ষভাবে উপস্থাপন করা হয়। কিন্তু বাস্তবে, উৎপাদনের উপকরণ ও আয় বণ্টনের মতো অনেক ধারণাই কিছু নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৈরি, যা সমাজের প্রকৃত অবস্থা ও শ্রেণীসংঘাতকে আড়াল করে। নিওক্লাসিক্যাল অর্থনীতি এমন এক শান্তিপূর্ণ সমাজের ছবি আঁকে, যেখানে মালিকরা ন্যায্য আয় পান, কিন্তু এর মাধ্যমে ক্ষমতার ভারসাম্য আসলে কাদের হাতে থাকে?
তাই, ক্লাসরুমের অর্থনীতির পেছনের এই রাজনীতি বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসুন, এই পাঠচক্রে একসাথে জানতে চেষ্টা করি – অর্থনীতির আসল চিত্র এবং এর অন্তর্নিহিত রাজনীতি।

📅 প্রথম পাঠচক্র: ৩ নভেম্বর ২০২৪, রবিবার রাত ৯টা (অনলাইন সেশন)
📝 বিষয়: “ক্লাসরুমের অর্থনীতি: কার জন্যে, কার স্বার্থে”
রেজিস্ট্রেশন করলেই পাঠচক্রের জন্য প্রয়োজনীয় পাঠ্যসূচী আপনাকে পাঠিয়ে দেয়া হবে। এই আলোচনায় আপনার সক্রিয় অংশগ্রহণ অর্থনীতির শিক্ষাকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে বোঝার সুযোগ করে দেবে।
রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন এবং আমাদের প্রথম পাঠচক্রে যোগ দিন!
লেখক






