(১৮৭৯-১৯৫৩) আসল নাম জোসিফ ভিসারিয়োনোভিচ জুগাশভিলি। ১৯১০ সালে স্তালিন ছদ্মনাম গ্রহণ করেন, যার অর্থ “ইস্পাতের মানুষ”। পুরোহিত হওয়ার পড়াশোনা ছেড়ে মার্ক্সবাদে আকৃষ্ট হন। ১৯১২ সালে বলশেভিকরাশিয়ান শব্দ 'বলশেভিক... কেন্দ্রীয় কমিটিতে যোগ দেন এবং ১৯২২ সালে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হন। ১৯২৪ সালে লেনিনের মৃত্যুর পর স্তালিন ত্রয়ী গঠন করেন এবং প্রধান বিরোধীদের, বিশেষ করে ট্রটস্কিকে, পরাজিত করতে শুরু করেন। ১৯২৯ সালে তিনি জোরপূর্বক শিল্পায়ন শুরু করেন এবং ১৯৩০-এর দশকের মাঝামাঝি ‘গ্রেট টেরর’ চালান, যেখানে এক প্রজন্মের বলশেভিকদের নির্মূল করা হয়। স্তালিনবাদ একটি প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থার নাম, যা প্রলেতারিয় বোনাপার্টিজমের সমার্থক।






