সহজ পাঠ: মুক্তির ধর্মতত্ত্ব (Liberation Theology)

Their arms stretched to the sky, delegates from the ecclesial base communities of Liberation Theology come together for their sixth meeting, generating fervour and fresh initiative for the implementation of social reform at a grassroots level. (Photo by Bernard Bisson/Sygma via Getty Images)

১৯৬০-এর দশকে ল্যাটিন আমেরিকায় দারিদ্র্য ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে লিবারেশন থিয়োলজির (মুক্তির ধর্মতত্ত্ব) ধারণা গড়ে ওঠে। এই ধর্মতত্ত্বের মূল ধারণা হলো, শুধুমাত্র আধ্যাত্মিক প্রয়োজন মেটানো নয়, বরং চার্চের উচিত দরিদ্রদের প্রতি অগ্রাধিকার দেওয়া, সামাজিক ও অর্থনৈতিক অবিচার দূর করার জন্য কাজ করা। খ্রিস্টীয় মতবাদের ওপর ভিত্তি করে এই আন্দোলন বলছে যে প্রকৃত বিশ্বাসের মানে হলো, সমাজে বিদ্যমান বৈষম্যের বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করা এবং প্রান্তিক মানুষদের মুক্তির জন্য কাজ করা।

তবে দ্বান্দিক ও বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে, লিবারেশন থিয়োলজি কিছু বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই ধর্মতত্ত্ব আধ্যাত্মিক মুক্তির ধারণাকে সামাজিক সক্রিয়তার সাথে মিশিয়ে ফেলে, যা বস্তুবাদী চিন্তাধারার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বস্তুবাদী দর্শন বলে, সমাজের পরিবর্তনের মূল চালিকা শক্তি হলো সামাজিক-অর্থনৈতিক পরিস্থিতি। সমালোচকরা মনে করেন, লিবারেশন থিয়োলজি আধ্যাত্মিক বা পরমার্থিক বিশ্বাস আঁকড়ে ধরে থাকায় সমাজের বাস্তবগত এবং বস্তুগত কারণগুলোকে যথাযথভাবে গুরুত্ব দেয় না। তাদের মতে, এটি মানুষের নৈতিক দায়িত্ব ও ব্যক্তিগত প্রচেষ্টার উপর বেশি জোর দেয়। অন্যদিকে মার্কসবাদী তত্ত্ব বলছে, আসল সমস্যার শেকড় হলো অর্থনৈতিক কাঠামো, যা সমাজে শোষণ ও বৈষম্য সৃষ্টি করে।

যদিও লিবারেশন থিয়োলজি প্রান্তিক মানুষের অধিকার রক্ষার জন্য এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর আধ্যাত্মিক দিকটি এটিকে কঠোরভাবে বস্তুবাদী বিশ্লেষণের সাথে পুরোপুরি সামঞ্জস্য করতে সমস্যা সৃষ্টি করে। এর ফলে, এই ধর্মতত্ত্বে ঐশ্বরিক হস্তক্ষেপ এবং বাস্তব পদক্ষেপের মধ্যে একটি ধোঁয়াশা তৈরি হয়, যা অনেকের কাছে প্রশ্নের জন্ম দেয়।

লেখক

Scroll to Top